তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়-এই শ্লোগানে পাবনার চাটমোহরে ৬টি গ্রামবাসীর যৌথ উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন তিন মাথা মোড়ে এই কর্মসূচী পালন করা হয়।
সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মাদক সম্রাট ওমর গংদের হুমকির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
আজির উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ও ফয়সাল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ৬ গ্রামের সম্মিলিত কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারন সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, ২ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য মনজিল হোসেন, সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাওসার, মানসুক আলম প্রমুখ।
বক্তারা বলেন, চাটমোহরের মধ্যে সবচেয়ে বড় মাদক ডিলার ওমর আলী। তার বাড়ি থেকে ইযাবা, গাঁজা বিক্রি হরে আসছে দীর্ঘবছর ধরে। তার কারণে এলাকায় মাদকসেবী বেড়েই চলেছে। কিন্তু প্রশাসন তার কিছুই করতে পারছে না। সে পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ মাদকে আসক্ত হচ্ছে। সমাজে চুরি বিশৃঙ্খলা বেড়ে গেছে। মাদক সম্রাট ওমরকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, না হলে তাকে এলাকা ছড়া করা হবে। নিজের সন্তানের ভাবিষ্যতের কথা ভেবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক সম্রাট ওমর নিজে মাদক ব্যবসা করে কিভাবে এলাকাবাসীকে হুমকি দেয়। নিজেদের সন্তানদের দিকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতি ওয়ার্ডে, গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করে সবাইকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।
এর আগে মহেলা, মল্লিকপুর, কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন, বারোকনা গ্রামের পাঁচ শতাধিক মানুষ মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পড়ুন : শিবপুরে এক সপ্তাহ নিখোঁজের পর মুরগির ময়লার গর্তে বৃদ্ধার মরদেহ উদ্ধার


