বিজ্ঞাপন

হবিগঞ্জে বৈষম্যমূলক ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ প্রস্তাবিত আঞ্চলিক মহাসড়ক নির্মাণের জন্য হবিগঞ্জে বৈষম্যমূলক ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সদর উপজেলার রিচি ও সুলতান মাহমুদপুর গ্রামবাসি।

আজ সোমবার দুপুর ১২ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আব্দুল সাত্তারের সভাপতিত্বে ও সিদ্দিকী হারুনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল আহাদ, নুর জামান, আলী আহমেদ,ইকবাল মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন- প্রস্তাবিত মহাসড়কের জন্য প্রাথমিক জরিপে একপাশীয় ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু সড়কের একপাশ থেকে না করে উভয় পাশ থেকে ভূমি অধিগ্রহণ করলে গ্রামবাসির ক্ষয়ক্ষতি কম হবে।

বক্তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পের বিরোধিতা নয়, বরং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে প্রকল্প বাস্তবায়নের স্বার্থেই তাদের এই দাবি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা করেন তারা।

মানববন্ধনে স্থানীয় ভূমিমালিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন শেষে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন দুই গ্রামবাসি। জেলা প্রশাসক না থাকায় স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার পৃথিন্দ্র চাকমা।

পড়ুন : জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন