বিজ্ঞাপন

মিডিয়া এবং মিডিয়া সেল নিয়ে ফেসবুক স্ট্যাটাস, পদ গেল ছাত্রদল নেতার

বিজ্ঞাপন

গণমাধ্যম এবং আওয়ামী লীগের মিডিয়া সেলের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের তুলনা করে ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে জাকিরুল তার ফেসবুকে, ‘ ২০২২ সালে জ্বালানির দাম বাড়ার পর লীগের মিডিয়া সেল আর বর্তমান বিএনপির মিডিয়া সেল দেখলেই বুঝা যায় আমরা কতটা পিছিয়ে।’

পরে যুগান্তরের একটি ফটোকার্ড শেয়ার করে অশ্লীল ভাষায় মিডিয়ার সমালোচনা করে আরেকটি পোস্ট করেন।

এর আগেও সরকার এবং বিএনপির সমালোচনা করে একাধিক স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেন তিনি।

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

পড়ুন : জামালপুরে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন