বিজ্ঞাপন
বিজ্ঞাপন

অসহায় মানুষের সেবা প্রদান করা আমাদের মূল লক্ষ্য অধ্যক্ষ ডাঃ রোকসানা

অসহায় মানুষের সেবা প্রদান করা আমাদের মূল লক্ষ্য ।, “অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় আধুনিক পুনর্বাসন সেবা পৌঁছে দিতে এমসিপিএইচএস প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের এই ধরনের সমাজভিত্তিক সেবা কার্যক্রম তাদের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে”দিনব্যাপী হেলথ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ কলেজ অব ফিজিও থেরাপি এন্ড হেলথ সায়েন্সসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রোকসানা আক্তার এ কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস (এমসিপিএইচএস)-এর উদ্যোগে সমাজভিত্তিক পুনর্বাসনের অংশ হিসেবে দিনব্যাপী “বিনামূল্যে রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প” মঙ্গলবার উদ্বোধন করেন কলেজের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস (জাহিদ)।
সকাল ১০টা থেকে উপজেলার কাজির শিমলার দেওয়ানীয়া বাড়ীর বটতলায় অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসে এই ক্যাম্পের আয়োজন করা হয়। কলেজের ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি সম্পন্ন হয়। হেলথ ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সেবাসমূহ ছিল— ফিজিওথেরাপি, স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং জেনারেল মেডিকেল সেবা। এছাড়া সমাজভিত্তিক পুনর্বাসন (CBR) কার্যক্রমের অংশ হিসেবে ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা স্থানীয় রোগীদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিস্থিতি পরিদর্শন করেন এবং প্রাথমিক পুনর্বাসন সেবা প্রদান করেন। “অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় আধুনিক পুনর্বাসন সেবা পৌঁছে দিতে এমসিপিএইচএস প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় ডা. সাকিব আহমেদ, ডা. আশিক আহমেদ হৃদয়, ডা. তানভীর হাসান, ডা. প্রদীপ মৌলিক উপস্থিত ছিলেন।স্থানীয় দুই শতাধিক সাধারণ মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। জনকল্যাণমূলক এই উদ্যোগের জন্য এলাকাবাসী কলেজ কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পড়ুন:একদিকে জ্বালানি, অন্যদিকে বাসভাড়া—বাড়তি খরচে চাপে সাধারণ মানুষ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন