হবিগঞ্জে জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে শহরের স্থানীয় চিলড্রেন পার্কে এ সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

সভায় বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুল রহমান আব্দাল, হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের জেলা সেক্রেটারি মো. আব্বাছ উদ্দিন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই হবিগঞ্জ নাগরিক সমাজের পক্ষ থেকে আহমেদ আলী মুকিবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা আহমেদ আলী মুকিবের বিভিন্ন কর্মকাণ্ড ও সামাজিক ভূমিকার কথা তুলে ধরেন। পরে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা।

পড়ুন : জাতিসংঘ সদর দফতরে আয়োজিত সেমিনারে যে বক্তব্য দিলেন ড. ইউনূস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন