ঢাকার সাভার পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণত সম্পাদক নাসির আহম্মেদ লিটনকে(৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁরির ইনচার্জ এই জাকির আল আহসান।
তিনি বলেন, একটি জমিজমা সংক্রান্ত প্রতারণার মামলায় লিটন তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী। ওই মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার মডেল থানায় ৯টি হত্যাসহ১০টি মামলা রয়েছে। তাকে আগামীকাল জেলে পাঠানো হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এই ১০টি মামলায় পর্যায়ক্রমে রিমান্ড আবেদন করা হবে।
বিজ্ঞাপন
পড়ুন : আঙিনায় খেলছিল ওনিয়, কিছুক্ষণ পরই পুকুরে মিলল নিথর দেহ
বিজ্ঞাপন


