বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পাঁচ বছর পর ফিরলেন ডিকভেলা

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে দীর্ঘ বিরতির পর ফিরেছেন আশেন বান্দারা ও নিরোশান ডিকভেলা। শেহান আরাচিগের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দলে প্রথমবার টি-টোয়েন্টি ডাক পেয়েছেন সিনেথ জয়াবর্ধনে, সোহান ডি লিভেরা, ওয়ানুজ শেহান ও গারুকা সংকেত।

বিজ্ঞাপন

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২৩ সালে খেলেছিলেন আশেন বান্দারা। অন্যদিকে নিরোশান ডিকভেলা সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২১ সালে। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর এশিয়ান গেমসের দলে তাদের অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার স্কোয়াডে অভিজ্ঞতা যোগ করেছে।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এশিয়ান গেমসের জন্য তুলনামূলক শক্তিশালী দল সাজালেও শ্রীলঙ্কা নিয়মিত টি-টোয়েন্টি দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। সেই কারণে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে।

তবে সদ্য শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বান্দারা ও ডিকভেলার পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য ছিল না। কলম্বো ক্যাপসের হয়ে বান্দারা তিন ম্যাচে করেছেন মাত্র ২৮ রান। ডাম্বুলা সিক্সার্সের হয়ে ডিকভেলা অবশ্য ১১০ রান করেছেন, তার স্ট্রাইক রেট ছিল ১৪২.৮৫। আন্তর্জাতিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই তাদের দলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে অল্পের জন্য বাদ পড়া লেগ স্পিনার বিজয়কান্ত ভিয়াসকান্ত এবার এশিয়ান গেমসের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। ঘরোয়া টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭ উইকেট নেওয়া এই স্পিনার এবার জাতীয় দলের টি-টোয়েন্টি সেটআপে নিজের জায়গা প্রমাণের সুযোগ পাচ্ছেন।

দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নেও। এলপিএলে গল গ্ল্যাডিয়েটর্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা করুনারত্নে ব্যাট হাতে ২৫৩ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল ১৫৭.১৪। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও অবদান রাখার সক্ষমতার কারণে এশিয়ান গেমসের স্কোয়াডে তাকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শ্রীলঙ্কার স্পিন বিভাগে ভিয়াসকান্তের সঙ্গে রয়েছেন দুই হাতেই বোলিং করতে সক্ষম থারিন্দু রত্নায়েকে এবং লেগ স্পিনার দুশান হেমন্ত। আর পেস আক্রমণে থাকছেন অভিজ্ঞ নুয়ান থুশারা ও বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো।

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। ২৯ সেপ্টেম্বর নিশিনে তাদের প্রথম ম্যাচ। আগের আসরেও শ্রীলঙ্কার নেতৃত্বে ছিলেন শেহান আরাচিগে। সেবার নিজেদের একমাত্র ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এবার তুলনামূলক তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে সেই হতাশা কাটানোর সুযোগ পাচ্ছে শ্রীলঙ্কা।

শেহান আরাচিগে (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটকিপার), লাসিথ ক্রসপুল, সিনেথ জয়াবর্ধনে, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা করুনারত্নে, থারিন্দু রত্নায়েকে, ওয়ানুজ শেহান, বিজয়কান্ত ভিয়াসকান্ত, দুশান হেমন্ত, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও গারুকা সংকেত।

পড়ুন:পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া বাংলাদেশের

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন