বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রান্তিক সুবিধা বঞ্চিত মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে হবে : জেলা প্রশাসক

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, দলিত জনগোষ্ঠী ও প্রান্তিক সুবিধা বঞ্চিত মানুষকে উন্ন্য়নের মূল স্রোতধারায় আনতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

২৩ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুরের বে-সরকারী উন্নয়ন সংস্থা ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস), পল্লী শ্রী ও সোসাইটি ফর উদ্যোগ এর যৌথ আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় “ নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রাসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় জেলা সমন্বয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

পল্লীশ্রী নির্বাহী পরিচালক অনুষ্ঠানের সভা প্রধান হিসেবে বক্তব্য রাখেন শামীম আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান, স্থানীয় সরকারে উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান, কৃষিবিদ আফজাল হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফরিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুনির হোসেন, দিনাজপুর চেম্বারের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন ও মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা হতে আগত প্রোগ্রাম কো-অডিনেটর রুমা সুলতানা।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। তিনি জেএসকেএস এর ডিওয়াইডি প্রকল্প নিয়ে, পল্লীশ্রীর নারী ক্লাবের সদস্যদের দক্ষতাবৃদ্ধি এবং উদ্যোগ সংস্থার প্রান্তিক নারীদের টেকসই ক্ষমতায়ন ও জীবিকায়নের চলমান কার্যক্রম তুলে ধরেন। সমন্বয় সভায় মুক্ত আলোচনা করেন পল্লীশ্রীর উপকারভোগী অপরিচিতা রায়, জেএসকেএস এর উপকারভোগী অজয় কুমার হেলা ও দিপু চন্দ্র শীল এবং সোসাইটি ফর উদ্যোগের উপকারভোগী পারুল রায় তাদের স্বাভলম্বি হওয়ার গল্প শোনান।

পড়ুন:সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন