বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দেশে অস্থিতিশীলের প্রতিবাদে ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলখানা এলাকায় গিয়ে শেষ হয়।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শহীদুল ইসলাম টিটু অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত থেকে লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছেন এবং এর পর বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বোমাসহ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “শেখ হাসিনা ভারতে বসে লকডাউনের ডাক দিয়েছেন। তিনি সেখান থেকে লকডাউনের কর্মসূচি দেন, আর আপনারা দেখেছেন—বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বোমাসহ গ্রেপ্তার হয়েছেন। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।”

শহীদুল ইসলাম টিটু আরও বলেন, “শেখ হাসিনা কর্মসূচি দেন, আর জামায়াত সেখানে বোমা মারে।” এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তাঁর বিরুদ্ধে বোমা তৈরির সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন