পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নরসিংদীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিনের (ভিপি নাসির) নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের অধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিএনপির কার্যালয় থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় অতিক্রম করে ডিসি রোড হয়ে নরসিংদী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানান।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা প্রয়োজন। একই সঙ্গে তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার কথা বলেন। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


