বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দুই দশক পর ইমরান-হিমেশ জুটি, নতুন গানে পুরনো স্মৃতি

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে কাজ করেছেন ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।

বিজ্ঞাপন

‘আশিক বানায়া আপনে’র সুর ও ইমরান হাশমির পর্দার উপস্থিতি একসময় তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গানেও সেই পুরনো আবহের ছোঁয়া থাকায় দর্শকদের মধ্যে ফিরে এসেছে প্রায় দুই দশক আগের স্মৃতি।

হিমেশ রেশমিয়ার লেখা ও সুরে তৈরি ‘আফসানা বানায়া আপনে’ গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা অসীস কৌর। গানটির মিউজিক ভিডিওতে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ।

গানটি প্রসঙ্গে ইমরান হাশমি বলেন, পুরনো সৃষ্টিকে হুবহু নকল করার কোনো চেষ্টা করা হয়নি। তার ভাষায়, গানটির সঙ্গে গভীর নস্টালজিয়া জড়িয়ে থাকলেও ‘আফসানা বানায়া আপনে’র নিজস্ব আবেগ রয়েছে, যা ‘গানমাস্টার জি৯’ সিনেমার পটভূমির সঙ্গে ভালোভাবে মিশে গেছে।

হিমেশ রেশমিয়াও জানিয়েছেন, সিনেমাটির অ্যালবাম তৈরিতে প্রায় ৮-৯ মাস পরিশ্রম করেছেন তারা। গল্পের আবহ বজায় রেখে নতুন প্রজন্মের শ্রোতাদের ভালো লাগার মতো সুর তৈরি করাই ছিল বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি।

দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত ‘গানমাস্টার জি৯’ পরিচালনা করেছেন আদিত্য দত্ত। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটিতে ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক সিং।

আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গানমাস্টার জি৯’।

পড়ুন : নিরাপত্তার কারণে স্থগিত পাকিস্তানি দুই ব্যান্ডের কনসার্ট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন