নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের বেদে পল্লীতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ রাকিব হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, রাকিব সদর পশ্চিমাঞ্চলের একজন শীর্ষ মাদক কারবারি।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের বেদে পল্লীর কড়ইতোলা বাজারে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত রাকিব হোসেন পূর্ব এওজবালিয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল বেদে পল্লীতে অভিযান চালায়। এ সময় কড়ইতোলা বাজার থেকে রাকিবকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রাকিব স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় চুরি-ছিনতাই, ইয়াবা কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্প্রতি বেদে পল্লীতে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে রাকিবকেও মাদকের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। অথচ তিনি নিজেই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর সহযোগীদের নিয়ে বেদে পল্লীকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে সদর পশ্চিমাঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এওজবালিয়ার বেদে পল্লীতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ রাকিবকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

পড়ুন : কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কে পৌরসভার ভাগার, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন