বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নেত্রকোনার লেংগুড়া সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর রাতে ৩১ বিজিবি’র অধীনস্থ লেংগুড়া বিওপির ছয় সদস্যের বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১১৭২/৫-এস হতে প্রায় পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী নামক স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই এলাকা থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে টহল দলের সদস্যরা। তবে এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত ভারতীয় মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন : সব নিত্যপণ্যের বাজার চড়া, পুড়ছে ভোক্তার পকেট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন