বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ডেঙ্গু ঠেকাতে মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান জেলা প্রশাসকের

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে মাদারীপুরেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে ইলাহী বলেন,ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম শুধু একদিন কিংবা এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন,শিক্ষার্থীদের শুধু বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখলেই হবে না, নিজ নিজ বাড়ির পরিবেশও পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও মায়েদের কমিটিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পুরোপুরি সফল করা সম্ভব নয়। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।পরিচ্ছন্নতা অভিযান সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৭২০টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী।

পড়ুন : সব নিত্যপণ্যের বাজার চড়া, পুড়ছে ভোক্তার পকেট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন