বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জামালপুরে মাদক বিরোধী মানববন্ধন

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ী গ্রামে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য গোলাম সোবাহানী লিটন, শ্রমিকদল নেতা সবুজ মিয়া ও সরোয়ার আলম রনি।

এসময় বক্তারা অভিযোগ করেন, অনন্তবাড়ী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোরশেদা বেগম তার স্বামী অলিল, মাদক ডিলার খলিল, হাসমত, শানু, শানুর বউ কাকুলী, ফরিদা, ফরিদার ছেলে হৃদয়। অনন্তবাড়ী এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। স্থানীয়রা মাদক বিক্রি ও সেবনে বাঁধা দিলে তাদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। স্থানীয়রা সকল মাদক কারবারীকে দ্রুত গ্রেপ্তার ও মিথ্যা মামলা থেকে গ্রামবাসীদের রক্ষা প্রশাসন ও সরকারের সহায়তা চেয়েছেন।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

পড়ুন : মাদক-জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন