ঢাকার সাভারে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাভার মডেল থানার পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকার জৈনক ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, এএসআই নেছার ও এএসআই কামাল বাশারের একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃতরা একাধিক মামলার আসামী বলেও জানান ওসি।
পড়ুন : পিরোজপুরে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ তিনজন আটক


