বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি উপজেলার আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরনগর স্কুল মাঠে সমাবেশস্থলে এসে শেষ হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

তিনি বলেন, স্বৈরশাসক আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের জনগণ যেকোনো মূল্যে এই অপচেষ্টা প্রতিহত করবে।

সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সাভারে বাসে আগুনের ঘটনায় ক্র‍্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন