বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর বার্তা এবার পাঠকক্ষে, জ্বালানি সচেতনতায় সাড়া দিচ্ছে বড়লেখা–জুড়ীর শিক্ষার্থীরা

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া জ্বালানি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট তথ্যসম্বলিত লিফলেট মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নারী শিক্ষা প্রতিষ্ঠান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ, দক্ষিণভাগ হাইস্কুলসহ বড়লেখা ও জুড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব লিফলেট পৌঁছে দেওয়া হয়।

লিফলেটগুলোতে দেশের জ্বালানি পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এসব বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি-এর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) দেওয়ান উসামা নিজাম চৌধুরী এবং বড়লেখা ও জুড়ীর বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল হক, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান এবং ওই ইউনিয়নের ছাত্রনেতা সাইফুল মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতাকর্মীরা।এছাড়া বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসাইন তামভীর, সদস্য সচিব শামিমুল ইসলাম, প্রথম যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শুভ, যুগ্ম আহ্বায়ক হাসান মোহাম্মদ শাহীন, ফয়সল আহমেদ ও তারেক আহমেদসহ নেতৃবৃন্দ এবং কলেজ ছাত্রদলের সদস্যরা কর্মসূচিতে যোগ দেন।জুড়ী উপজেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া নিশাদ ও হুসাইন রশিদ রুজেল এবং সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাম্বির খান।

কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, জ্বালানি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরির অংশ হিসেবে পর্যায়ক্রমে বড়লেখা ও জুড়ীর আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও সাধারণ মানুষের মাঝেও এসব লিফলেট বিতরণ করা হবে।

পড়ুন : পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে দোহারে ঢাকা জেলা মহিলা বিক্ষোভ মিছিল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন