বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, দৈনিক সংবাদের বার্তা পরিবেশক প্রবীণ সাংবাদিক সর্বজন শ্রদ্ধেয় আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাহে রাজেউন)।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আব্দুল কুদ্দুস এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসাতে শয্যাশায়ী ছিলেন।

মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বাদ জুমা পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে নামাজে জানাযা শেষে দাফন করা হবে।

এর আগে গত ১৭ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন। কিছুটা সুস্থ্য হলে তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। এক মাস ৮ দিন বাসায় শয্যাশায়ী থাকার পর আজ শুক্রবার ভোরে মারা যান।

আব্দুল কুদ্দস দৈনিক সংবাদ পত্রিকার বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। আমৃত্যু তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজুসহ সাংবাদিকগণ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস শেয়ার করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

পড়ুন : বাংলাদেশকে মেরামতে সরকারের ‘থ্রি আর’ কৌশল: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন