মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার(২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভবানীপুর গ্রামের মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সাগরী খাতুন ভবানীপুর গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের কাপড়-চোপড় পরিষ্কার করতে মাথাভাঙ্গা নদীতে যান সাগরী খাতুন। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যান তিনি। পরে স্থানীয়রা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পড়ুন : ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলে ৬ দিন পর উদ্ধার
সা/
বিজ্ঞাপন


