গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার দুপুর ১১ টায় একটি ফিশিং বোটে ৮ জেলে মাছ ধরার সময় সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, গত ২৪ সেপ্টেম্বর বিকালে উক্ত ফিশিং বোটের জেলেরা বোট মালিককে বিষয়টি অবহিত করলে বোট মালিক কোস্ট গার্ডের কাছে সহায়তা চান।
কোস্ট গার্ড তাৎক্ষণিক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়েছে।
উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : ৪শত পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ
সা/


