বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে ফাইনালে সুজন লিটন একাদশ

তরুণদের মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রেখে ক্রীড়াচর্চার প্রতি আগ্রহী করে তুলতে ঢাকার ধামরাইয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী একটি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেপাশাই এলাকার বংশী নদীর তীরে দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় সুজন লিটন একাদশ ও সোনালী অতীত কল্যাণ সংস্থা। নির্ধারিত সময়ে দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। পরে টাইব্রেকারে ৩-১ গোলে সোনালী অতীত কল্যাণ সংস্থাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সুজন লিটন একাদশ।

খেলা দেখতে মাঠে স্থানীয় বিভিন্ন দলের খেলোয়াড়দের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। পুরো সময়জুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাব ও ধামরাই প্রেসক্লাবের সভাপতি এবং মাইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোতালেব। উদ্বোধন করেন সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ।

খেলা শেষে আব্দুর রশিদ তুষার বলেন, তরুণদের সময় ও শক্তিকে ইতিবাচক কাজে ব্যয় করার সুযোগ তৈরি করা এখন খুবই জরুরি। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতাও তৈরি করে। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাঠ ও খেলাধুলাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, একজন তরুণ যখন নিয়মিত খেলাধুলা, সংস্কৃতি কিংবা সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তখন তার বিপথে যাওয়ার সুযোগ অনেকটাই কমে আসে। এ কারণে শুধু মাদকবিরোধী প্রচারণা নয়, তরুণদের জন্য নিয়মিত ক্রীড়া ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করা প্রয়োজন। পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করে নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

আয়োজকদের ভাষ্য, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। যুবসমাজকে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সঙ্গে যুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ইতালি প্রবাসী আব্দুল আল মামুনের সৌজন্যে আয়োজিত এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে তাঁর ছেলে রাফি আল মামুনের নামে, রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

খেলায় জাতীয় ধারাভাষ্যকার আলতাফ হোসেন লাবু ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থেকে পুরো ম্যাচে ধারাভাষ্য দেন। রেফারির দায়িত্ব পালন করেন আবুল কালাম।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল-যুবদলের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন