ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে উৎসবমুখর পরিবেশে ‘এ. কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের সূচনা হয়।
উদ্বোধনী ম্যাচে গাজীপুরের ‘আনারি বয়েজ ফুটবল একাডেমি’কে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে মধুপুরের ‘গোল্ডেন বয়েজ ক্লাব’।
টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাছুদুর রহমান, মমরেজ গলগন্ডা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া।
টানটান উত্তেজনাপূর্ণ এ খেলা দেখতে মাঠে ভিড় জমান শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
পড়ুন:মৃত্যুফাঁদে পরিণত বড়লেখা পৌর মার্কেট,জীবনের ঝুঁকি নিয়ে বাণিজ্য চালাচ্ছেন ব্যবসায়ীরা
ইমি/


