‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টুলিভিটা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে থানারোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। এ সময় ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার আহমেদ, সাভার উপজেলা মহিলা দলের সভাপতি আইশা আক্তার নুপুর, আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোসনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সুলতানা আহমেদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাস হয়েছে। তাঁর দাবি, আগের সময়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন।
বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সংগঠন অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে এবং সরকারের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে থাকবে।
পড়ুন:মৃত্যুফাঁদে পরিণত বড়লেখা পৌর মার্কেট,জীবনের ঝুঁকি নিয়ে বাণিজ্য চালাচ্ছেন ব্যবসায়ীরা
ইমি/


