বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ১ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধামরাই পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়কের অ্যাকমি মেডিসিন ফ্যাক্টরির ৫ নম্বর গেটসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজারের টেকনাফ থানার জালিয়ামারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল মাজেদ (৩৩) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চণ্ডীপুর গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে মো. নাছির উদ্দীন (৫২)। নাছির উদ্দীন বর্তমানে ধামরাইয়ের ছোট চন্দ্রাইল এলাকায় ভাড়া থাকতেন।

র‌্যাব-৪ সূত্র জানায়, ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (নবীনগর ক্যাম্প)-এর নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১ হাজার ৯৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি কয়েকটি মোবাইল ফোন এবং মাদক বহন ও বিক্রির কাজে ব্যবহৃত অন্যান্য আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ধামরাইসহ ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেছে। পরে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও র‌্যাবের সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পড়ুন: ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’: ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন