বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লাইসেন্সবিহীন ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেল-রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি হোটেল ও রেস্তোরাঁকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪ এর ৭ ধারা অনুযায়ী ব্যবসায়িক লাইসেন্স প্রদর্শন করতে না পারায় একই আইনের ১৯ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো— হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরিয়ানি ঘর এবং বিল্লাল হোটেল। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, খাদ্যের মান নিশ্চিত করা এবং আইনি বাধ্যবাধকতা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানার এএসআই হায়দারের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

বিজ্ঞাপন

পড়ুন : ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন