দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ভারতীয় ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন অচিন্তপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩১৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সিজার মূল্য ৯৭ হাজার ৮৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।
পড়ুন : মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের


