কবিরহাটে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টালের নামে মনগড়া ফটোকার্ড তৈরি করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এবং একটি মামলায় গ্রেপ্তার দেখানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন মিশু ও তাঁর পরিবারের সদস্যরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী জেলা শহরের একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর উদ্দিন মিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া আইডি ও পেজ থেকে নূর উদ্দিন মিশুর বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। এরই অংশ হিসেবে কবিরহাটের একটি রড ডাকাতি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন- এমন দাবি করে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করা হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে নূর উদ্দিন মিশুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে কবিরহাট থানা পুলিশ একটি মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে নূর উদ্দিন মিশুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং নূর উদ্দিন মিশুর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন