বিজ্ঞাপন
বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাস চাপায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেন।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো, শরীফ বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত বাসটি করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন