বিজ্ঞাপন
বিজ্ঞাপন

হাম-উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪১ জন।

বিজ্ঞাপন

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে দুইজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১২ জনে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

পড়ুন : রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন