বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা ও নবীনবরণ

দিনাজপুরে জেলা আইনজীবী সমিতি সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিনকে ও অপর সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মনোনীত হওয়ায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া ২৪ ব্যাচ ও ২৬ ব্যাচের মোট ৯৬ জন নবীন আইনজীবীর নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩ টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির অ্যাডভোকেট চেয়ারম্যান এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল আ’লা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মোঃ আব্দুল হালিম, জিপি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন ও পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান ও বিশেষ মোঃ মোফাজ্জল হোসেন দুলালকে জেলা আইনজীবীর সমিতির পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া নবীন আইনজীবীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীর গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন