বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলাজুড়ে পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে বিভিন্ন থানায় বিশেষ ও নিয়মিত অভিযান চালিয়ে ১০৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। ২৬ সেপ্টেম্বর জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন অপরাধ ও আইনগত ব্যবস্থার আওতায় মোট ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানাভিত্তিক গ্রেফতারের মধ্যে ফতুল্লা মডেল থানায় ৪৭ জন, বন্দর থানায় ১৮ জন, সোনারগাঁও থানায় ১৭ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৫ জন, সদর মডেল থানায় ৬ জন, রূপগঞ্জ থানায় ১ জন এবং আড়াইহাজার থানায় ১ জনকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত ব্যক্তি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছেন।

এছাড়া মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার এবং অন্যান্য অপরাধ দমনে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ ও সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : রূপসী দুর্গাপুর: সোমেশ্বরী আর গারো পাহাড়ের হাতছানি, বিকাশের অপেক্ষা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন