নদী বাঁচানোই আমাদের ভবিষ্যৎ রক্ষার লড়াই: ড. আতাউর রহমান

২৭ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে নদী দখল ও দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ড. আতাউর রহমান।

তিনি বলেন, “নদী শুধু পানি প্রবাহের মাধ্যম নয়; নদী বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। নদী বাঁচানোই আমাদের ভবিষ্যৎ রক্ষার লড়াই।”

ড. আতাউর রহমান বলেন, একসময় বাংলাদেশের নদীগুলো ছিল জীবন্ত ও প্রাণবন্ত। নদীকে ঘিরে গড়ে উঠেছিল কৃষি, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জনজীবন। কিন্তু বর্তমানে দখল, দূষণ, অবৈধ স্থাপনা, শিল্পবর্জ্য এবং অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে দেশের অনেক নদী অস্তিত্ব সংকটে পড়েছে।

তিনি আরও বলেন, নদী ধ্বংস হলে শুধু পরিবেশের ক্ষতি হয় না; এর প্রভাব পড়ে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রায়। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়া, জলাবদ্ধতা, বন্যা ও খরার ঝুঁকিও বাড়তে পারে।

নদী রক্ষায় আইন ও নীতিমালার কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নদী দখল ও দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীর গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন