বিজ্ঞাপন
বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন

পিরোজপুর শহরের পুরাতন কাপুড়িয়াপট্টি ও কালীবাড়ি সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। আগুনে ছয়টি দোকান পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঁচজন দোকান মালিক ও চারজন ভাড়াটিয়া ব্যবসায়ীকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পুরাতন কাপুড়িয়াপট্টি এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ছয়টি দোকানঘর পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের মালামাল ও দোকানের বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক পিরোজপুর আবু সাঈদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এ সহায়তা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

জেলা প্রশাসনের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা দ্রুত ব্যবসা প্রতিষ্ঠান পুনর্গঠন ও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে আরও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : পানিতে ডুবে মৃত্যুঝুঁকিতে শিশুরা: নেত্রকোনায় ৮ মাসে ৮২ প্রাণহানি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন