বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই বসতগৃহসহ ১৫ স্থাপনা

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৩টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ি ও দোকানগৃহের মালিক।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট শেখ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে জামাল সওদাগরের ভাড়াবাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাড়াবাসার মালিক জামাল সওদাগর বলেন, আগুনে তাঁর ভাড়াবাসার ১৩টি বসতঘর, একটি মুদির দোকান ও একটি বেকারি পুড়ে গেছে। আগুনের তীব্রতায় ভাড়াটিয়ারা ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের মধ্যে রয়েছেন চকরিয়ার গার্মেন্টসকর্মী নাছিমা, গাড়িচালক শাকিল, ভোলার গাড়িচালক নেজাম, গার্মেন্টসকর্মী রাজিব, পটিয়ার রাজমিস্ত্রি হেলাল, হাজারীরচরের জান্নাত ও উখিয়ার গাড়িচালক মুন্না।
গার্মেন্টসকর্মী নাছিমা বেগম বলেন, ‘গার্মেন্টস থেকে পাওয়া বেতনের ১০ হাজার টাকা ঘরে রেখেছিলাম। আগুনে টাকাগুলো পুড়ে গেছে। ভয়াবহ আগুনে সেই টাকা উদ্ধার করার সুযোগও পাইনি।’
প্রত্যক্ষদর্শী সোহেল বলেন, ক্ষতিগ্রস্তদের অনেকে চাকরিতে থাকায় আগুন লাগার সময় ঘরে ছিলেন না। ফলে বসতঘর থেকে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। সেখানে পাঁচটি পরিবার বসবাস করত। বাকিরা ব্যাচেলর হিসেবে থাকতেন।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, পূর্ব কালুরঘাট এলাকায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন:ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন