আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুজাউদ্দিন সাদা মিয়ার পক্ষে প্রচারণায় নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মঙ্গলবার (সন্ধ্যায়) উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর বাজারের বিভিন্ন দোকানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুজাউদ্দিন সাদা মিয়ার পক্ষে ভোট ও সমর্থন কামনা করেন।
প্রচারণায় নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা কমিটির আমীর রাশেদুজ্জামান। তাঁর সঙ্গে উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় জামায়াত নেতারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তারা দলের সম্ভাব্য প্রার্থীর পক্ষে জনসংযোগ করছেন। স্থানীয় ভোটারদের কাছে প্রার্থীর পরিচিতি তুলে ধরার পাশাপাশি তাঁর পক্ষে সমর্থন ও ভোট প্রত্যাশা করেন তারা।
প্রচারণাকালে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুজাউদ্দিন সাদা মিয়ার বিভিন্ন দিক তুলে ধরে ভোটারদের সঙ্গে কথা বলেন নেতাকর্মীরা। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জানান, নির্বাচনের তফসিল ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে তাদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
পড়ুন : কোনাবাড়ীতে টিনশেড বাসাবাড়িতে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা
সা/


