বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আকস্মিক অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর খারনৈ নামক সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ উদ্ধার করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে- এমন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল বাহিনীটি। এরই ধারাবাহিকতায় বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ খারনৈ বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

তারা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৭৭/৭-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর খারনৈ নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সটকে পড়লে, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ফেলে যাওয়া ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয় টহল দলটি।

৩১ বিজিবি পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত এসব ভারতীয় মদ প্রচলিত আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

সীমান্তবর্তী এলাকার সচেতন নাগরিকরা বলছেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় এবং চোরাচালান ঠেকাতে বিজিবির এমন নিয়মিত ও আকস্মিক অভিযান অত্যন্ত সময়োপযোগী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের ধারাবাহিক তৎপরতা মাদক চোরাকারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমিয়ে আনবে বলে মনে করছেন তারা।

পড়ুন:মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন