বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শেষ মুহূর্তে জমে উঠেছে মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচন

নরসিংদীর অন্যতম প্রধান ব্যবসায়ী সংগঠন মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচন-২০২৬-এর নির্বাচনী তফসিল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ অক্টোবর (শনিবার) সংগঠনটির নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রার্থীদের সমর্থকেরা ভোটারদের কাছে গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন।

এরই ধারাবাহিকতায় প্রকৌশলী মো. মফিজুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ‘মাছ’ প্রতীকে ভোট চেয়ে মাধবদী বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি ও শিল্পপতি আল-আমিন রহমানসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

বুধবার দিনভর তারা বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কথা বলেন এবং প্রকৌশলী মফিজুল ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা ভোটারদের কাছে ‘মাছ’ প্রতীকে ভোট দিয়ে মফিজুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।

নির্বাচনকে কেন্দ্র করে মাধবদী বাজারের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থী ও তাঁদের সমর্থকেরা ভোটারদের মন জয় করতে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় মেরাজ গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন