সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার মোরশেদুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সাংবাদিকসহ স্থানীয়রা।
এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকার ট্রাকস্ট্যান্ডে হাটিকুমরুল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
ঘটনার ২দিন দিন পার হয়ে গেলেও অপরাধীদের আইনের আওতায় না আনায় তারা প্রশাসনের উপরে ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সিরাজগঞ্জের সব সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
দৈনিক মানবজমিন’-এর প্রতিনিধি এম কারিকুল ইসলাম সুমনের সঞ্চালনায়, হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সলঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সহ-সাধারণ সম্পাদক, শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান, দৈনিক এ দিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি কায়ুম মাহমুদ, হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভুক্তভোগী শাহরিয়ার মোরশেদুল।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন ‘দৈনিক যুগের কথার স্টাফ রিপোর্টার শাহিন রেজা, ‘দৈনিক মানবকণ্ঠ’-এর উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন হোসেন, দেশ টেলিভিশন-এর উল্লাপাড়া প্রতিনিধি মইনুল হোসাইন, দৈনিক নয়া দিগন্ত -এর রায়গঞ্জ প্রতিনিধি হোসেন রানা, দৈনিক জনকণ্ঠ -এর উল্লাপাড়া প্রতিনিধি লিখন আহমেদ, হাটিকুমরুল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক।
পড়ুন : ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন


