বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ধামরাইয়ে বংশী নদী ও ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী বংশী নদী রক্ষা এবং ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ধামরাই উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি সম্পত্তি ও নদীর জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছেন। এতে বংশী নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীটি দূষণের শিকার হচ্ছে। একই সঙ্গে সরকারি ‘ক’ তালিকাভুক্ত খাস জমি প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, নদীর দুপাশের অবৈধ দখল ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে বংশী নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি দ্রুত উদ্ধার করে প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বণ্টনের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে অবৈধ দখল উচ্ছেদে দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

পড়ুন : ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন