শরীয়তপুরের ভেদরগঞ্জে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টিটু আকন (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ভেদরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিটু আকনের বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার টিটু আকন ওই এলাকার শুকুর আকনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ লাখ ৫ হাজার টাকা।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বলেন, এ ঘটনায় টিটু আকনের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতার করার পর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : বন্দরে সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
বিজ্ঞাপন


