ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন রুবেলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা

চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন রুবেলের উদ্যোগে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) শোভাযাত্রায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজ দেখা যায়।

শাহাদাত হোসেন রুবেল চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। তিনি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ পাঠানের কাছ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। বালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে বালিয়া ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রুবেল। তিনি জানান, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবেন।

পড়ুন : চকবাজারে গৃহবধূ নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন