বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নরসিংদীতে নিসচার নতুন কমিটি গঠন, নিরাপদ সড়ক দিবসে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নরসিংদীতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। একই সঙ্গে নিসচা নরসিংদী সদর উপজেলা শাখার ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে মাধবদীর এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউটে নিসচা নরসিংদী জেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় নরসিংদী জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের শাখাগুলোর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাসব্যাপী কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

নিসচা নরসিংদী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ট শিল্পপতি ও মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি আল-আমিন রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নিসচা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল সরকার, হৃদয় বাংলা যুব সংঘের সভাপতি আরাফাত রহমান, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন মোল্লা, মাধবদী রোটারি ক্লাবের কোষাধ্যক্ষ মো. আব্দুল হামিদ, নিসচা নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাওন খন্দকার শাহিন, মাধবদী থানা শাখার সভাপতি মোস্তাকিম হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

নতুন কমিটি

সভায় নিসচা নরসিংদী সদর উপজেলা শাখার ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নিসচার কেন্দ্রীয় মহাসচিব লিটন এরশাদ ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের নির্দেশনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

১ অক্টোবর নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মিলিত স্বাক্ষরের মাধ্যমে কমিটিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। কেন্দ্রীয় অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে মোহাম্মদ আল-আমিন রহমানকে সভাপতি এবং শাওন খন্দকার শাহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আরাফাত রহমান ও মো. আনোয়ার হোসেন মোল্লা সহ-সভাপতি, কামরুজ্জামান সরকার ও মো. আজহার উদ্দিন সহ-সাধারণ সম্পাদক, আব্দুল হামিদ অর্থবিষয়ক সম্পাদক এবং ছিদ্দিকুর রহমান ইমন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

এ ছাড়া সাইফুল ইসলাম খান সহ-সাংগঠনিক সম্পাদক, হৃদয় এস সরকার দুর্যোগ অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট উজ্জল তালুকদার আইনবিষয়ক সম্পাদক, ওমর ফারুক দপ্তর সম্পাদক এবং কাইয়ুম মিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম শাওন, মো. সাইফুল ইসলাম, মো. সেলিম মিয়া, মো. শামীম মিয়া, ইকবাল হোসেন ভূঁইয়া, জুনাইয়েদ হোসেন, মিজানুর রহমান ও মো. মাহাতাব হোসেন।

মাসব্যাপী কর্মসূচি

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে নরসিংদী জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কর্মসূচির মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে প্রচার-প্রচারণা, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়টি গুরুত্ব পায়।

সভায় নবগঠিত কমিটির নেতাদের নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনের নীতিমালা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নবগঠিত কমিটির নেতারা বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে নিয়মিত সাংগঠনিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচিগুলোও যথাযথভাবে পালন করা হবে।

পড়ুন : চকবাজারে গৃহবধূ নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন