হাতীমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইচ.এস.সি. প্রোগ্রামের ৯৩৯ স্টাডি সেন্টার ও কেন্দ্রের আয়োজনে বই বিতরণ, ওরিয়েন্টেশন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (০২ অক্টোবর) সকাল ৯টায় হাতীমারা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহনাজ সরকার শিল্পী, সভাপতি, গভর্নিং বডি (এডহক), হাতীমারা হাই স্কুল এন্ড কলেজ।

প্রধান আলোচক হিসেবে ছিলেন মো. নাসির উদ্দিন, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. বদরুল ইসলাম, উপ-আঞ্চলিক পরিচালক, উপ-আঞ্চলিক কেন্দ্র, গাজীপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আব্দুল মোত্তালিব মিঞা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাতীমারা হাই স্কুল এন্ড কলেজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা খালিদ হোসেন, কাশিমপুর থানা যুবদলের সদস্য সচিব, কে এম হাফিজুর রহমান রাজু, ৩ নং ওয়ার্ড, থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রেখেছেন উজ্জ্বল সিকদার, সমন্বয়কারী, এইচ.এস.সি. প্রোগ্রাম হাতীমারা কলেজ।

উক্ত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয় এবং তাদের জন্য ওরিয়েন্টেশন ও দিকনির্দেশনা প্রদান এবং খাবার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

পড়ুন : ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন