মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পুলিশের প্রস্তুতি যাচাইয়ে বিশেষ মহড়া পরিচালনা করেছে গাংনী থানা পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী থানা চত্বর থেকে পুলিশের একটি মহড়া বের হয়। মহড়াটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, ওসি (তদন্ত) শিমুল কুমার দাসসহ থানা পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
পুলিশের এ বিশেষ মহড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি ও সক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
পড়ুন : গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
বিজ্ঞাপন


