ঢাকার সাভারে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ ভোর রাত ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানার জোরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবির পুলিশ পরিদর্শক (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রায়হানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রায়হান নাটোরের লালপুর থানার নবীরপাড়া এলাকার বকুলের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করেন।
ঢাকা জেলা উত্তর ডিবির পুলিশ পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম বলেন, রায়হানের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।এ ঘটনায় তার সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পড়ুন : ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
সা/


