মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযান উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গুহপাড়া শিকদার বাড়ি জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য ও মাদারীপুর-৩ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম মৃধা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ড. কাজী আবুল বাশার, জামায়াত মনোনীত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার।
ঝাউদি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাহবুব আলম ও ৫ নম্বর ওয়ার্ড সভাপতি কাজী মাহবুব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড সভাপতি কালাম মোল্লা, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা ইউসুফ আলী খান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি এমদাদ খানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এতে দেড় শতাধিক কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় বাদ আসর সমাবেশ শুরু হয়। পরে বাদ মাগরিব নামাজের পর আপ্যায়নের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


