সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী অলিপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।
শুক্রবার বিকেলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আজিজুলকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
বিজ্ঞাপন
পড়ুন : রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবোতে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের উঠান বৈঠক
বিজ্ঞাপন


