বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সন্তান আব্দুল হাকিম দেওয়ান। নতুন এ দায়িত্ব লাভ করায় নিজ এলাকা কামারখাড়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গত ২৯ সেপ্টেম্বর ঘোষিত মালয়েশিয়া যুবদলের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিতে কামারখাড়া ইউনিয়নের আব্দুল হাকিম দেওয়ানকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়। এর আগে তিনি সংগঠনটির মালয়েশিয়া শাখার কোষাধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
নতুন কমিটি গঠন ও তাঁর এ পদপ্রাপ্তি উপলক্ষে কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরা আব্দুল হাকিম দেওয়ানকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ও সাংগঠনিক সাফল্যের জন্য শুভকামনা জানান।
সভায় বক্তারা বলেন, প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতে তাঁর মতো পরীক্ষিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হালদার, কামারখাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মাদবর, সাধারণ সম্পাদক সাইফুল সৈয়াল, ছাত্রদলের সাবেক সভাপতি আবেদুল বেপারি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজির খান, কৃষক দলের সভাপতি আলামিন মাল, বিএনপি নেতা আব্দুল কালাম এবং যুবদল নেতা কামাল শেখ শামীমসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


