সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের একটি বহর। ৩টি বিশেষ লরিতে করে সড়কপথে রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে এই জ্বালানি।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকা পার হয়ে হাটিকুমরুলের পাঁচলিয়া আন্ত:নগর ট্রাক বিশ্রামগার এলাকায় যাত্রা বিরতি দেন। প্রায় এক ঘন্টা যাত্রা বিরতি শেষে আবার বহরটি প্রকল্প এলাকার দিকে রওনা দেয় বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো: মাহাবুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৬ টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে ইউরেনিয়াম বহনকারী লরিবহরটি যাত্রা শুরু করে। বহরের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নিয়োজিত রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে পুরো পথজুড়ে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা তেজস্ক্রিয় এই জ্বালানির চালানটি বুঝে নেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মাহাবুর রহমান জানান, ইউরেনিয়াম বহনকারী বিশেষ লরিটি সকাল ৯টা ৩৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ার আন্ত:নগর ট্রাক বিশ্রামাগারে এসে পৌঁছে যাত্রা বিরতি দেয়। প্রায় পৌনে ১ ঘন্টার যাত্রা বিরতি শেষে আবার বহরটি রূপপুরের উদ্দেশ্য রওনা হয়।
পড়ুন:৭৫৩ পদে পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইমি/


